মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

সিরাজগঞ্জের সলঙ্গায় শেখ রাসেলের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক : / ৪০২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যালী,আলোচনা সভা,দোয়া মাহফিল ও কেক কর্তনের মধ্যদিয়ে জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে শহীদ শেখ রাসেলের শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে সলঙ্গা থানা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দিবসটি পালন করা হয়।

সলঙ্গা থানা জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি শাহ আলী জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ রায়হান গফুর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,যুগ্ম সাধারণ সম্পাদক ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মন্ডল,সলঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন বাদশা,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,নলকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাউসার হোসেন,সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার,ধুবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনি মাষ্টার,সাধারণ সম্পাদক আব্দুল করিম ভোলা,ঘুড়কা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান আকন্দ,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সলঙ্গা থানা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসমা পারভীন,সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম ছানোয়ার,সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু,সাধারণ সম্পাদক রিপন হাসান প্রমুখ।

এছাড়াও সলঙ্গা থানার বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসায় শহীদ শেখ রাসেলের শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর