মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত

রিপোর্টারের নাম : / ২০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার র‌্যাব-১২ অফিসের পাশে চড়িয়া কান্দিপাড়া ব্রীজের উপরে বাসচাপায় সিএনজি চালিত অটোরিক্সার চালকসহ তিনযাত্রী নিহত হয়েছে। নিহতের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে।

এরা হলো-সলঙ্গা থানার শরীফ সলঙ্গা গ্রামের সিএনজি চালক সোরমান হোসেন (৩৫), একই থানার আঙ্গারু গ্রামের মৃত হরেন্দ্রনাথ সুত্রধরের ছেলে কাঠমিস্ত্রি গোবিন্দ সুত্রধর (৪০)। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, সন্ধ্যার দিকে ঢাকা থেকে রাজশাহী গামী একটি যাত্রীবাহী বাস র‌্যাব-১২ অফিসের পাশে চড়িয়া কান্দিপাড়া ব্রীজের উপরে পৌছলে হাটিকুমরুল থেকে সলঙ্গাগামী সিএনজিটিকে পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ তিনযাত্রী মারা যায়। একযাত্রী গুরুত্বর আহত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। সিএনজিটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর