বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

সিরাজগঞ্জে বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে মনোমুগ্ধকর গান পরিবেশন করেছে লালন দর্পণ

রিপোর্টারের নাম : / ১৯১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৪ মে, ২০২৪

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে উৎসব মুখর পরিবেশে জমে উঠেছে বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান ১৩তম দিনের সন্ধ্যা রাতের অনুষ্ঠানে মনোমুগ্ধকর গান পরিবেশন করে লালন দর্পণ সংগঠন। এতে লালন গান ও অন্যান্য গান পরিবেশন করায় দর্শক শ্রোতারা গানে গানে বিমোহিত হন। বাংলা নববর্ষ উপলক্ষে, নাট্য নিকেতন সিরাজগঞ্জের আয়োজনে

শুক্রবার (৩ মে) সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয় সৌধে বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসবের রাতের পরিবেশনায় লালন দর্পণ সংগঠনের সভাপতি লালন শিল্পী মোঃ তারিকুল ইসলাম এর সঞ্চালনায় সংগীত পরিবেশন করে, সংগঠনের সাধারণ সম্পাদক মামুন বৈদেশী,সাংগঠনিক সম্পাদক লালন আশা, লালন শিল্পী আলাউদ্দিন বাউল,শিলা সরকার, ইয়াকুব আলী, আলতাফ হোসেন, নিলুফা ইয়াসমিন, আব্দুল কাদের সহ অন্যান্যরা সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম তারা,সাধারণ সম্পাদক মামুন বৈদেশী, সাংগঠনিক সম্পাদক লালন আশার হাতে লোকজ সাংস্কৃতিক উৎসবের শুভেচ্ছা স্মারক তুলে দেন মুক্ত কণ্ঠের পরিচালক আরিফ হোসেন।

বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের
পরিচালনা করেন, নাট্য নিকেতনের সভাপতি দিলীপ গৌর। প্রতিদিন ও রাতে সাধারণ দর্শক শ্রোতা ও সাংস্কৃতিক কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর