শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে যমুনা নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। উল্লাপাড়ায় বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

রিপোর্টারের নাম : / ৫৯২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৮ মে, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় ২০ লক্ষ টাকার হেরোইন ও ১ হাজার ৩৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

শনিবার দুপুর ১২টার দিকে র‌্যাব-১২’র মিডিয়া অফিসার মো: মোস্তাফিজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলো, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার আই হাই গ্রামের শ্রী গোবিন্দ সিং এর ছেলে শ্রী নিমাই সিং (৪৪) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার পূর্ব নয়ানপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোস্তফা কামাল রুবেল (৪৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ঢাকা বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্ত্বরের পুর্ব পাশে ফুড ভিলেজ হোটেলের সামনে অভিযান চালিয়ে দুইশত গ্রাম হেরোইনসহ নিমাই সিং ও ধোপাকান্দি এলাকার লাম মিম হোটেলের সামনে অভিযান চালিয়ে ১ হাজার ৩৭০পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোস্তফা কামাল রুবেলকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাদক কারবারী দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর