বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

তাড়াশ উপজেলার শ্রেষ্ঠ জনপ্রতিনিধি সম্মাননা পেলেন চেয়ারম্যান বাবুল শেখ

রিপোর্টারের নাম : / ৫৪৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে সম্মাননা ও ক্রেস্ট পেয়েছেন মো. বাবুল শেখ। তিনি তাড়াশ উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান। সিরাজগঞ্জ জেলা ৩৯ বছর পূতি উপলক্ষে দৈনিক কলম সৈনিক পত্রিকার আয়োজনে তাকে এ সম্মাননা ও ক্রেস্ট দেয়া হয়।

সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১২ টার দিকে দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক মোহাম্মদ হামিদ এর সভাপতিত্বে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে সম্মাননা ও ক্রেস্ট দেয়া হয়েছে।

জানা গেছে,সিরাজগঞ্জ জেলা ৩৯ বছর পূতি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আর এরই ধারাবাহিকতায় তাড়াশ উপজেলার তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখকে এ সম্মাননা ও ক্রেস্ট দেয়া হয়েছে।
মো. বাবুল শেখ উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে সম্মাননা ও ক্রেস্ট অর্জন করায় নিজ ইউনিয়নবাসীসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ বলেন, কাজের স্বীকৃতি সব সময় আনন্দের। এ কৃতিত্ব আমার একার নয়। এই সম্মাননা তাড়াশ বাসীকে উৎসর্গ করলাম। ভবিষ্যতেও ভালবাসার মানুষ হিসেবে তাড়াশ বাসীর পাশে থেকে কাজ করতে চাই। আমি সবার সবসময় মঙ্গল কাসনা করি,আমার জন্য ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।

উল্লেখ্য, করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জনগণকে সরকারি বরাদ্দের ও ব্যক্তিগতভাবে চাল, ডাল, স্যানিটারিজ, নগদ টাকাসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আর তখন থেকেই জনগণ তাকে করোনাযোদ্ধা হিসেবে খ্যাতি দিয়েছেন। পৌরসভাজুড়ে ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে তার। বিশেষ করে তরুণ সমাজের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্রলীগ থেকে উঠে আসা এই নেতা, জনসাধারণের পাশে থেকে সবধরনের সহযোগিতা করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর