শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সভা গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন।  পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার সাংবাদিক আহত। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় কৃষক ও দলিল লেখকসহ নি’হ’ত ২ বিআরটিএতে আনসারের অভিযানে দুই দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড। আনসারের তৎপরতায় কাগজপত্রবিহীন ৩০ হাজার পিস জিলেট ব্লেডসহ ভারতীয় ট্রাক আটক। আনসারের অভিযানে ঢামেক হাসপাতালে দুই মোবাইল চোর আটক। নিরাপত্তার চাদরে গোপালগঞ্জ, মাঠে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন। বিমানবন্দরে ৬ লাখ টাকার বিপুল পরিমাণ ওষুধ জব্দ,প্রশংসায় ভাসছে আনসার সদস্য মাদক-যৌতুক-জুয়াসহ সামাজিক অপরাধ বন্ধে আলোকিত লালমনিরহাটের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

সিরাজগঞ্জ-পাবনায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রিপোর্টারের নাম : / ২৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

আত্মসমর্পণকারী চরমপন্থী সর্বহারা দলের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং আটটি ওয়াকিটকি সেট। বুধবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের সলঙ্গায় এসআরবি-১২-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া।

তিনি জানান, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামগুলো আত্মসমর্পণকারী চরমপন্থীদের হেফাজতে ছিল। এসআরবি-১২-এর অধিনায়ক আরও জানান, গত ১ নভেম্বর সিরাজগঞ্জ সদর দপ্তরে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার চরমপন্থী সর্বহারা দলের ৬৫ জন সদস্য আত্মসমর্পণ করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত থেকেই অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর