সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সীতাকুণ্ডে আগুন: চাকরি পাবেন নিহতদের সন্তানরা

রিপোর্টারের নাম : / ৩৩৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৬ জুন, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে যারা মারা গেছে তাদের ক্ষতিপূরণসহ তাদের ছেলেদের চাকরি ও যারা আহত হয়েছে তাদের আমৃত্যু ক্ষতিপূরণসহ চাকরি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

রবিবার (৫ জুন) বিকেলে স্মার্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান চিটাগাং ডেনিমস মিল্ক লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) মেজর অব. সামসুল হায়দার সিদ্দিকী এ ঘোষণা দেন। আগুন লাগার ১৭ ঘণ্টা পর তিনি ঘটনাস্থলে যান। বিএম কনটেইনার স্মার্ট গ্রুপের আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান।

সামসুল হায়দার সিদ্দিকী বলেন, আমি মিডিয়াতে খবর দেখে ঢাকা থেকে এইমাত্র এসেছি। এসেই যারা মারা গেছে এবং যারা আহত হয়েছে তাদের তালিকা করতে নির্দেশ দিয়েছি।

তিনি আরও বলেন, আমি এসেই তদন্ত কমিটি গঠন করতে বলেছি। যারা মারা গেছে তাদের আর্থিক সহায়তাসহ তাদের ছেলেদের চাকরি দেওয়া হবে। আর যারা আহত হয়েছে তাদেরকে আমৃত্যু ক্ষতিপূরণসহ চাকরি দেওয়া হবে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর রাসায়নিকের কন্টেইনারে একের পর এক বিকট বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে। আগুন নেভাতে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা একযোগে কাজ করছেন। এখনো বিভিন্ন কনটেইনারে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। ঘটনাস্থলে যৌথভাবে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন, সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, র‌্যাব, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, সিপিপি ও স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের কর্মীরা। অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জন হয়েছে। দগ্ধ ও আহত দুই শতাধিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর