বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ  বেড়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ৪ কোটি টাকা মুল্যের ৪ হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত

যমুনা নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক / ১১১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কাজিপুর( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাগঞ্জের কাজিপুরের চরাঞ্চলের নিশ্চিতপুরে যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জনগণ। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় যমুনা নদী থেকে তাদের মরদেহ দুটি  উদ্ধার করা হয়। তারা হলো- সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা গ্রামের আব্দুল হালিমের পুত্র আরিফুল ইসলাম(১১) এবং টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার ভদ্রশিমুল হালিদাপাড়ার গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র জুনায়েদ হোসেন(১৩) তারা  দুজনেই কাজিপুরের নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলুম কওমি ও হাফেজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী।

খবর পেয়ে কাজিপুর থানার অন্তর্গত নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ  ও নৌ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিশ্চিত করে কাজিপুর থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, তিনজন গোসলে নেমে একজন তীরে উঠলেও বাক দুইজন পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা  জাল দিয়ে দুপুরের দিকে তাদের মরদেহ উদ্ধার করে।”

জজিরা ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিনুল ইসলাম শাহিন জানান, “ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী আজকে সকাল সশটার দিকে  মাদ্রসাসংলগ্ন যমুনার ৬ নম্বর ঘাট এলাকায় গোসলে নামে। এসময় ওই দুইজন পানিতে তলিয়ে যায়। পরে তাদের সাথে গোসলে নামা শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দেড়ঘন্টার চেষ্টায় দুই শিক্ষার্থীকে পানি থেকে উদ্ধার করে। ততক্ষণে তারা মারা গেছে।” তিনি আরও জানান, এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর