শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বালু বিষয়ে রুল ও ইনজাংশন : জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ্যাডভোকেট সার্টিফিকেট জমা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জাতীয় পতাকা উত্তোলন ও বাণী পাঠের মধ্য দিয়ে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা। গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা। কাজিপুরে কীটনাশক বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার বেড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ-পাবনায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার উপকূলীয় কৃষিতে নতুন দিগন্ত: অনুমোদন পেল লবণাক্ততা-সহনশীল উচ্চফলনশীল ‘ব্রি ধান১১৯। ওমরা পালনে ২২ জন আনসার সদস্যের হাতে ভিসা,বিমান টিকিট ও উপহারসামগ্রী তুলে দিলেন মহাপরিচালক। 

জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম

রিপোর্টারের নাম : / ১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাটে জাতীয় শিশুকিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’ আয়োজিত জেলা পর্যায়ের হাতের লেখা প্রতিযোগিতায় (ক গ্রুপ) প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের দুই শিক্ষার্থী। তাদের এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী সালমান ফারসি রেদওয়ান। একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন আরাফাত দ্বিতীয় স্থান অর্জন করেছে। তৃতীয় স্থান অধিকার করেছে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী। এ সাফল্য উদযাপনে শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।

এর আগে শুক্রবার দুপুরে জেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল ইসলাম এবং জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) আল-আমীন ইসলাম।

প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী সালমান ফারসি রেদওয়ান বলে, “প্রথম স্থান অর্জন করতে পেরে আমি খুব আনন্দিত। এ সাফল্যের জন্য নিয়মিত অনুশীলন করেছি। ভবিষ্যতেও পড়াশোনার পাশাপাশি এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো করতে চাই।

সালমানের বাবা বলেন, “সন্তানের এমন অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার এ সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক ও পরিবারের উৎসাহ-অনুপ্রেরণা রয়েছে। ভবিষ্যতেও সে যেন ভালো মানুষ হওয়ার পাশাপাশি পড়াশোনায় আরও এগিয়ে যেতে পারে, সেই প্রত্যাশা করি।

শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক ও অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “একই প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। আমরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করি। এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম বলেন, “শিশুদের সুন্দর হাতের লেখা চর্চা, মনোযোগ ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। শিবরাম আদর্শ পাবলিক স্কুলের দুই শিক্ষার্থীর এমন সাফল্য প্রশংসনীয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। এ অর্জন সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর