রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
​বেড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত বালু বিষয়ে রুল ও ইনজাংশন : জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ্যাডভোকেট সার্টিফিকেট জমা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জাতীয় পতাকা উত্তোলন ও বাণী পাঠের মধ্য দিয়ে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা। গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা। কাজিপুরে কীটনাশক বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার বেড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ-পাবনায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার উপকূলীয় কৃষিতে নতুন দিগন্ত: অনুমোদন পেল লবণাক্ততা-সহনশীল উচ্চফলনশীল ‘ব্রি ধান১১৯।

​বেড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত

রিপোর্টারের নাম : / ৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার : করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।​

দিবসটি উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন কার্যালয় থেকে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।​উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত করীমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায় নেতৃবৃন্দ।

​বক্তারা দেশের অর্থনীতিতে সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমেই দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন সম্ভব।
​আলোচনা সভা শেষে অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পাবনা জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত হওয়ায় “সূর্যের আলো কৃষি উৎপাদনকারী সমবায় সমিতি লি: এর সম্পাদকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।​অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্বে ছিলেন সহকারী পরিদর্শক মো. মোশারফ হোসেন ও মো. ফরিদুজ্জামান খান এবং অফিস সহায়ক মো. আব্দুর রহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর