সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়নে একসাথে কাজ করবে বাউবি ও ইউনিসেফ – বাউবি উপাচার্য।

নিজস্ব প্রতিবেদক / ১৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৯ মে, ২০২৬

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং ইউনিসেফ কক্সবাজার এর মধ্যে এক আন্তরিক ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ গেল ৭ মে সন্ধ্যা ৭ টায় কক্সবাজারস্থ ইউনিসেফ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উষ্ণতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে একযোগে কাজ করার অভিন্ন অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফ কক্সবাজার এর মধ্যকার সহযোগিতার পরিধি এবং ভবিষ্যৎ সম্ভাব্য কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় শিক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুযোগ সম্প্রসারণ, সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচি জোরদার এবং শিক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
ইউনিসেফের পক্ষে সভায় উপস্থিত ছিলেন মিস লুইস লিক, এডুকেশন ম্যানেজার ও চিফ অব ফিল্ড (ভারপ্রাপ্ত), এবং মিস তাজরীন জাহান, এডুকেশন অফিসার, ইউনিসেফ কক্সবাজার। তাঁরা সমাজে অর্থবহ ও দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব সৃষ্টিতে উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অংশীদারিত্বের প্রতি ইউনিসেফের অব্যাহত অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে সভায় উপস্থিত ছিলেন, মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, মাননীয় উপ-উপাচার্য(শিক্ষা ) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। উপাচার্যের নেতৃত্বে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট প্রতিনিধিরা দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের কল্যাণে মানসম্মত শিক্ষা সম্প্রসারণ এবং সহযোগিতামূলক উদ্যোগ জোরদারে বিশ্ববিদ্যালয়ের দৃঢ় অঙ্গীকার তুলে ধরেন।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সুবিধাবঞ্চিত শিশু ও জনগোষ্ঠীর কল্যাণ, শিক্ষা এবং ক্ষমতায়নের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার সুযোগ প্রদানের জন্য ইউনিসেফের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় বাউবি ও ইউনিসেফ কক্সবাজার উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতার মনোভাব এবং গঠনমূলক আলোচনার প্রশংসা করেন। এ মতবিনিময় সহজপ্রাপ্য, সমতাভিত্তিক ও মানসম্মত শিক্ষার মাধ্যমে জনগোষ্ঠীকে ক্ষমতায়নের একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়।
ইউনিসেফ–বাউবির ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান, পরিচালক, আইকিউএসি, বাউবি এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, যার আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা ও সমন্বয় কার্যক্রম পুরো অনুষ্ঠানকে সফল ও অর্থবহ করে তুলেছে।
আশাবাদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। ভবিষ্যতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের মধ্যে আরও শক্তিশালী অংশীদারিত্ব এবং যৌথ কার্যক্রম বাস্তবায়নের পথ সুগম হবে বলে আশা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর