বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস

অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত-১

রিপোর্টারের নাম : / ১৯৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল আজিজ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন কলেজ ছাত্রীসহ ৪জন।

বুধবার (৩১ জুলাই) বিকেলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী সোনালী ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ পাটগ্রাম উপজেলার সরকারের হাটের মুসলিমপাড়ার বাসিন্দা।

আহতরা হলেন, হাতীবান্ধা উপজেলার দিঘিরহাট এলাকার সামছুল হক (৪০), আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের স্কুল শিক্ষক আলম মিয়ার মেয়ে রংপুর সরকারী সিটি বলেজের শিক্ষার্থী ইসরাত জাহান ইভা (১৮) ও একই কলেজের শিক্ষার্থী রংপুর সিগারেট কোম্পানী এলাকার লিজা আক্তার (১৮) ও আদিতমারী এলাকার সাইদ মিয়া (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাকিনা থেকে আদিতমারী আসছিল যাত্রীবাহি একটি অটোরিকশা অপর দিক লালমনিরহাট থেকে কাকিনা যাচ্ছিল অপর একটি যাত্রীবাহি অটোরিকশা। সোনালী ব্যাংক এলাকায় পৌছলে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা বৃদ্ধ আব্দুল আজিজকে মৃত ঘোষনা করেন। অপর ৪ জনকে ভর্তি করা হয়েছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর