মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন পাবনায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশ।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ।

অরক্ষিত রেল ক্রসিংয়ে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

মোখলেছুর রহমানঃ / ৩১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গাজীপুরের কোনাবাড়ী খোলা পাড়া এলাকায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত দশটার সময় মহানগরের কোনাবাড়ী থানাধীন খোলাপাড়া রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রেন দুর্ঘটনায় নিহত্যা হলেন, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এশরার নগর হাউজিংয়ের সালাউদ্দিন সিদ্দিকীর ছেলে উজ্জ্বল চৌধুরী (৩৫) এবং একই এলাকার হাবিবুর রহমানের ছেলে রিপন মাহমুদ (৪৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় নিহতরা মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে রেলগেট অতিক্রম করে সাকাশ্বরের দিকে যাচ্ছিলেন। এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা দিলে মোটরসাইকেল দুমড়ে মুছে যায়। এতে দুজনের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কিছুতেই মানতে পারছেননা তাদের এমন মৃত্যু। নিহত উজ্জ্বল চৌধুরীর প্রতিবেশি মোঃ কবির খান বলেন,রাত পৌনে ১০ টার সময় হাউজিংয়ে আমাকে কফি খাইলো। আর ১০ টার সময় শুনি এই তারা রেল দুর্ঘটনায় মারা গেছে। এটা কেমনে সম্ভব বিশ্বাস করতে পারছি না।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-সহকারী পরিদর্শক (এ এস আই) এস এম আরিফ বলেন,রাত দশটার সময় দুই মোটরসাইকেল আরোহী সাকাশ্বরের দিকে যাচ্ছিলেন। তারা অরক্ষিত রেল ক্রসিংটি অতিক্রম করার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা গামী একটি ট্রেন সজরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুছে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান। তিনি বলেন,আমরা আসার আগেই তাদের পরিবারের সদস্যরা লাশ নিয়ে যান। তিনি বলেন,বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ নাদির উজ্জামান বলেন,রেল দুর্ঘটনার খবর পেয়েছি। আমি দুর্ঘটনার স্থলে রওনা হয়েছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর