শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

অসুস্থ বৃদ্ধ প্রকৌশলীকে খুঁজে পাচ্ছে না পরিবার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর / ৪০০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২১ মে, ২০২২

বিকেলে হাঁটতে বেরিয়েছিলেন বৃদ্ধ প্রকৌশলী আমিনুল ইসলাম (৫৩)। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। এরপর শুরু খোঁজাখুঁজি। এরমধ্যে কেটে গেছে দুইদিন। এখনো খোঁজ মেলেনি তার।

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর আনসার একাডেমি এলাকা থেকে গতকাল শুক্রবার (২০ মে) বিকেলের দিকে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ প্রকৌশলী মো: আমিনুল ইসলাম গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর আনসার একাডেমি এলাকার গ্রীন টাওয়ারের ৩য় তলায় মেয়ের বাসায় থাকতেন।

এ ঘটনায় নিখোঁজ প্রকৌশলীর মেয়ের জামাই মো: সাইয়েদ আলম বাদী হয়ে আজ শনিবার (২১ মে) কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, গতকাল বিকেলের দিকে ভাড়া বাসা থেকে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। এরপরে সন্ধ্যা লেগে গেলেও তিনি আর বাসায় ফেরেননি। পরে আত্মীয় স্বজনের বাড়িসহ সবখানে খোঁজাখুঁজি করা হয়। এতেও সন্ধান না পাওয়ায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

এ বিষয়ে মেয়ের জামাই সাইয়েদ আলম বলেন, আমার শ্বশুর খুবই অসুস্থ। তার মানসিক অবস্থাও ভালো নয়। বিকেলে হাঁটাহাঁটিও করেন বাড়ির আশপাশ পর্যন্তই। কিন্তু গতকাল বের হয়ে তিনি আর ফেরেননি। আমরা খুবই চিন্তিত হয়ে পড়েছি। অবিলম্বে তার সন্ধান চাই।

কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা আবুল বাশার জানান, গতকাল পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করেছেন। তাঁকে খোঁজা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর