সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরের বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার সিদ্দিক আর নেই বেড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিরাজগঞ্জের সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাই চক্রের ফাঁদ; আনসারের হাতে আটক। বৃষ্টিভেজা রাতেও দায়িত্বে অবিচল আনসার ব্যাটালিয়ন, জননিরাপত্তায় সাত জেলায় ৪২ প্লাটুন মোতায়েন। গোপালগঞ্জসহ সাত জেলায় ৪৯ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন। মানবিকতা ও সততার অনন্য দৃষ্টান্ত: আনসারের তৎপরতায় দুই শিশু ও হারানো সম্পদ উদ্ধার। আনসার-ভিডিপির আয়োজনে ‘কম্পিউটার প্রশিক্ষণ (ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং)’-এর প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন। জননিরাপত্তায় ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন, নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা। সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত, তিন ঘটনায় মানুষের আস্থার প্রতিদান দিলেন আনসার সদস্যরা

বেড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টারের নাম : / ১২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সম্প্রতিক নৈরাজ্যের প্রতিবাদে পাবনার বেড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।​সোমবার

(২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বেড়া পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বেড়া সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বেড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড গোলচত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।​বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ভিপি শামসুল ইসলাম। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিম রেজা হাবিব বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কথিত আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।’
​বিশেষ অতিথির বক্তব্যে সাবেক ভিপি শামসুল ইসলাম বলেন, ‘জাতীয়তাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রশ্নে কোনো আপস করা হবে না। দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় দল সব সময় আপসহীন থাকবে।’ বেড়া ও সাঁথিয়া থেকে ফ্যাসিবাদ উৎখাতের ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, ‘এলাকায় শান্তি বিনষ্টের চেষ্টা বা কোনো ধরনের উস্কানি দেওয়া হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে এর কঠোর জবাব দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর