শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান সলঙ্গায় প্রশংসায় ভাসছে আব্দুল করিম শিরাজী সেচ্ছাশ্রমে ১২ শ মিটার চলাচল অনুপযোগী মেঠো পথ মেরামত বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি।

আগামী সেপ্টেম্বর থেকে বৃদ্ধি হওয়া নিটিং মজুরী বাস্তবায়ন করা হবে,সেলিম সারোয়ার

রিপোর্টারের নাম : / ৭৪৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধিঃ
আগামী ১লা সেপ্টেম্বর (২০২৪ ইং) থেকে বৃদ্ধি হওয়া নিটিং মজুরী বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর সভাপতি মোঃ সেলিম সারোয়ার। শনিবার (২৪ আগস্ট) দুপুরে গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্প নগরীতে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর আয়োজনে বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ নিটিং শিল্পকে সচল রাখার স্বার্থে নতুন নির্ধারিত নিটিং চার্জ যথাযথ ভাবে কার্যকর করার জন্য উভয় সংগঠনের সদস্যদের অনুরোধ জানান । এসময় তিনি সর্বনিম্ন উৎপাদন মজুরী তালিকা নিটিং মালিকদের সামনে উপস্থাপন করেন।
এসময় বক্তারা, দীর্ঘদিন পরে হলেও নিটিং মজুরী বৃদ্ধি হওয়ায় নিটিং শিল্প উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া নিটিং মজুরি বৃদ্ধির বিষয়টি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
সালিম নিট ফেবিক্স এর ব্যবস্থাপনা পরিচালক  মোঃ বাবুল হোসেন এর সঞ্চালনায় একতা নিট ফেবিক্স এর চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর সভাপতি মোঃ সেলিম সারোয়ার।
এসময় মাশরিকি টেক্সটাইল এর এমডি হাসান হাফিজুর রহমান,আরশ নীট ফেবিক্স এর এমডি ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রিয়াদ,গালিব নিট এর এমডি আনোয়ার হোসেন, এস এম এস টাইমস এর এমডি মো: জাহাঙ্গীর আলম, লিংক ফুডনিট এর এমডি মো: এমারাত হোসেন, মৌসুমি নিট এর এমডি মো: মোশাররফ হোসেন সিনহা নিটওয়্যার
এর এমডি মো.শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর