বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

আজমেরী পরিবহনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২২৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪

গাজীপুরের কোনাবাড়ী কলেজ গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় আমেনা খাতুন নামে (৮০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে কোনাবাড়ী কলেজ গেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘাতক বাসটি জব্দ করলেও চালক ও তার সহকারী সুকৌশলে পালিয়ে যায়।
নিহত বৃদ্ধা ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আন্ধার পাড়া গ্রামের মৃত মন্সুর আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়,শনিবার বিকেলে বৃদ্ধা আমেনা খাতুন কোনাবাড়ী কলেজ গেট এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় চন্দ্রা থেকে ঢাকাগামী আজমেরী গ্লোরী পরিবহন পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে বৃদ্ধা রাস্তায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নেওয়াজ জানান,এ ঘটনায় বাসটি জব্দ করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর