আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১ জন
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-কাজিপুর-শেরপুর আঞ্চলিক মহাসড়কের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের ঢকঢগিয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চালক নূর ইসলাম (৪২) প্রাণ হারিয়েছেন। এ সময় ট্রাকটি অতিরিক্ত গতির কারণে সড়ক থেকে ছিটকে গাছের সাথে ধাক্কা খায়। শুক্রবার ভোর আনুমানিক ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক নূর ইসলাম (৪২) বগুড়া জেলার দুপচাচিয়ার খোরশেদ আলমের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-কাজিপুর-শেরপুর আঞ্চলিক মহাসড়ক ধরে ভোরের দিকে বালু পরিবহনের উদ্দেশ্যে ট্রাকটি অনেক গতিতে কাজিপুর যাচ্ছিলো। ঢকঢগিয়া এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এবং ট্রাকের চালক ঘটনাস্থলেই প্রাণ হারান।
কাজিপুর থানার এস আই মাহমুদ জানান, ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।







