বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের

আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক।

নিজস্ব প্রতিবেদক: / ৮০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৬ জুলাই, ২০২৬

রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে দালাল চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শনিবার সকাল দশটার দিকে এই অভিযান চালানো হয়।
মোঃ সেলিম নামে ঐ দালাল রোগীদের বিভ্রান্ত করে প্যাথলজি পরীক্ষার জন্য বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় সেখানে টহল ডিউটিরত অঙ্গীভূত আনসারের পিসি মোহাম্মদ হাসান ও এপিসি আমিনুল ইসলাম অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করেন।
পরে আটক ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসা নিতে আসা ভুক্তভোগী সাধারণ মানুষ ও হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের এই তাৎক্ষণিক ও সক্রিয় তৎপরতার ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছে।
দেশের চিকিৎসা খাত ও সরকারি হাসপাতালগুলোতে দালালদের সিন্ডিকেট ও হয়রানি বন্ধের প্রচেষ্টায় আনসার বাহিনীর এমন কঠোর অবস্থান ও পেশাদারিত্বের সাথে সার্বক্ষণিক নজরদারি ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে, যা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর