বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের

আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আমি নাসির মোড়ল শেখ হাসিনার সৈনিক।

নিজস্ব প্রতিবেদক: / ৭৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

গাজীপুরের রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল ওই মিছিলে নেতৃত্ব দিয়েছেন। শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর ভাওয়াল জাতীয় উদ্যানের ৩নম্বর গেইটে থেকে মিছিল শুরু করে নেতাকর্মীরা রাজেন্দ্রপুর বাজার এলাকায় গিয়ে শেষ করে। মিছিলে প্রায় ১৫০ থেকে ২০০ জন অংশ নেন।।

মিছিলে স্লোগান ধরেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল। তারা বলেন, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। তুমি কে, আমি কে বাঙালি বাঙালি। মুজিব তোমার স্মরণে, ভয় করিনা মরণে। মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা, শেখ হাসিনা স্লোগানের সহিত করতালির মাধ্যমে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল করে নিষিদ্ধ সংগঠন গাজীপুর জেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীরা।

পরে সংক্ষিপ্ত পথসভায় গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল উপস্থিত নেতাকর্শীদের উদ্দেশ্যে বলতে শোনা যায় আজকে গাজীপুরের মাটিতে আপনারা উপস্থিত হয়ে যে ভালোবাসা দেখিয়েছেন সে জন্য আপনাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। এই গাজীপুরের মাটিতে একটাই আইন চলবে, সে আইন হলো শেখ হাসিনার আইন। আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আমি নাসির মোড়ল শেখ হাসিনার সৈনিক। আমি নাসির মোড়ল শেখ হাসিনার কর্মী। এই বাংলাদেশে যতদিন পর্যন্ত শেখ হাসিনা না আসবে, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে জয় বাংলার বিজয় আমরা ছিনিয়ে আনবোই আনব।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মিছিলের বিষয়টি জেনেছি। বিভিন্ন ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

গাজীপুর জেলা পুেিলশের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মিছিলটি আমাদের থানা এলাকায় হয়নি, এটি মেট্রোপলিটন (জিএমপি) এলাকায় হয়েছে। তারপরও আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর