সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

আলোকিত লালমনিরহাটের প্রথম কর্মসূচি-যৌতুকবিহীন বিয়ে ৭ জোড়া

রিপোর্টারের নাম : / ৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৫ জুলাই, ২০২৬

আশরাফুল হক,লালমনিরহাট : সামাজিক ব্যাধি নির্মূলে “আলোকিত লালমনিরহাট” গড়ার প্রথম কর্মসূচি হিসেবে যৌতুকবিহীন গণবিয়ে আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাতে আলোকিত লালমনিরহাটের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে এ ৭ জোড়া বর-কনের বিয়ে সম্পন্ন হয়।

উক্ত বিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ওই সময় ত্রাণমন্ত্রী বলেন, যৌতুক, বাল্যবিবাহ, মাদক, জুয়া ও নারী নির্যাতন গ্রামীণ সমাজ ও পারিবারিক কাঠামোর ভিত নষ্ট করে দিচ্ছে। এসব অভিশাপ থেকে মুক্তি পেতেই “আলোকিত লালমনিরহাট” কর্মসূচির যাত্রা শুরু হলো।

তিনি আরও বলেন, “যৌতুক ও বাল্যবিবাহের মতো সামাজিক কুসংস্কার ও অপরাধগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন ধূলিসাৎ করে দিচ্ছে। মাদকের ছোবল যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে এবং নারীর প্রতি সহিংসতা পারিবারিক শান্তি ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করছে।

মন্ত্রী আরও বলেন, একটি আলোকিত ও সমৃদ্ধ লালমনিরহাট গড়তে হলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এসব অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যৌতুকের মতো বৈষম্যমূলক প্রথা পরিবারে অশান্তি সৃষ্টি করে। এ প্রথা থেকে সমাজকে রক্ষা করতেই যৌতুকবিহীন বিয়ের আয়োজন একটি অনন্য দৃষ্টান্ত। সামাজিক অপরাধ নির্মূলে ধারাবাহিকভাবে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী মিসেস লায়লা হাবিব, জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামান, বর-কনের পরিবারের সদস্য, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর