শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

আসামী ধরতে নদীতে লাফ,প্রাণ গেলো পুলিশ কর্মকর্তার

রিপোর্টারের নাম : / ২০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে আসামী ধরতে নদীতে লাফ,প্রাণ গেলো পুলিশ কর্মকর্তার।

সোমবার (১৫ জুলাই)  সকাল ১০টার দিকে রায়গঞ্জ উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামে স্বরসতী নদীতে ঝাঁপ দিয়ে পুলিশের উপ-পরিদশর্ক (এস.আই) রেজাউল ইসলাম শাহ (৪৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

নিহত রেজাউল ইসলাম শাহ রায়গঞ্জ থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ জেলার সাপাহার গ্রামের তোজাম্মেল হক শাহার ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার এরানদহ গ্রামের আলোচিত মামলা, চাচার লাঠির আঘাতে ভাতিজা খুন ও ডাকাতি মামলার প্রধান আসামী নাজমুল হাসানকে গ্রেপ্তার অভিযানের সময় আসামী নাজমুল নিজেকে বাঁচাতে স্বরসতী নদীতে লাফ দেয়। এ সময় এসআই রেজাউল ইসলাম ও আসামীকে ধরতে নদীতে লাফ দেয়। কিন্তু আসামী নাজমুল নদী পাড় হলেও এসআই রেজাউল নদীর মাঝ খানে গিয়ে  তলিয়ে যায়। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘণ্টার অভিযান শেষে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহিদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সিরাজগঞ্জ শহিদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ডাঃ গোলাম আম্বিয়া বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।

পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, সকালে ডাকাতি ও হত্যা মামলার আসামী ধরতে গিয়ে আমাদের এক পুলিশ সদস্য এস.আই রেজাউল ইসলাম পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখন তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর