মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন।

রিপোর্টারের নাম : / ১৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

আশরাফুল হক, লালমনিরহাটঃ লালমনিরহাটের আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা ও সাবেক সাপ্টিবাড়ি ইউপি চেয়ারম্যান কর্তৃক এক অসহায় পরিবারের উপর অত্যাচার জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের নায়েকগড় টারী মাঠের পাড় গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী অসহায় পরিবারের সদস্য মসজিদ ভিত্তিক মোক্তবের শিক্ষক আবুল কাশেম।

উক্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি একজন মসজিদ ভিত্তিক মোক্তবের শিক্ষক অতি কষ্টে জীবিকা নির্বাহ করি। আমি সহ দুই বোন ও মা ওয়ারিশ সুত্রে ৩০ শতক জমির মালিক। উক্ত জমির সব কাগজপত্র রেকর্ড ঠিকঠাক থাকলেও স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সাপ্টিবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সোহরাব ক্ষমতার জোরে আমাদের ভোগ দখলিও জমি মিথ্যা মালিকানা দাবি করিয়া জবর দখল করেন। তিনি আওয়ামী লীগের নেতা ও ইউপি চেয়ারম্যান হওয়ায় আমি কোনো বিচার পাইনি। এত দিন আওয়ামী লীগের দলীয় শক্তি ব্যবহার করে আমাদের কোণঠাসা করে রেখেছে।

তিনি আরো বলেন, কিন্তু ৫ আগস্ট ২০২৪ আওয়ামীলীগ সরকার পালালে মোঃ আব্দুস সোহরাব পালিয়ে যায়। তারপর আমি আমার জমি দখলে নেই। জমি দখলে নেওয়ার পর থেকে আবারও তার পরিবারের লোকজন আমার পরিবারের ওপর অত্যাচার করে আসছে।

তাছাড়াও ১৬ ফেব্রুয়ারি, স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা তার লোকজন সহ হুমকি, মিথ্যা মামলা দিয়ে জমি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় আদিতমারী থানায় আওয়ামী লীগের নেতা আব্দুস সোহরাবের বিরুদ্ধে অভিযোগ করছি। আমি এ অত্যাচারের বিচার চাই।

উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য মা জাহানারা বেগম ও খালা তহমিনা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসব অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সাপ্টিবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সোহরাব বলেন, এসব মিথ্যা ও বানোয়াট কথা। আমি একজন জনপ্রতিনিধি, এসব কাজ আমি করিনি। ক্রয় সুত্রে আমি তাদের কাছে জমি পাই।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর