শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন

ঈদকে সামনে রেখে যশোরে পরিবহন খাতে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

রিপোর্টারের নাম : / ১৩০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি: আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীসেবায় শৃঙ্খলা ফেরাতে যশোরে পরিবহন সেক্টরে বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সকালে থেকে সদর উপজেলার নিউ মার্কেট এলাকায় এই তদারকি অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়।

অভিযানকালে সোহাগ পরিবহন ও সৌদিয়া পরিবহনের বিরুদ্ধে সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯ ধারায় উভয় প্রতিষ্ঠানকে ৩,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, বিআরটিসি কর্তৃক লেমিনেটিংকৃত ভাড়ার তালিকা সরবরাহ করা থাকলেও তা যথাযথভাবে প্রদর্শন করা হয়নি, যা ভোক্তাদের জানার অধিকার ক্ষুণ্ন করে।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান, বিআরটিএ যশোর সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ তারিক হাসান, ক্যাব সদস্যবৃন্দ এবং র‍্যাব-৬ এর একটি টিম।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর