সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

ঈদের ছুটি শেষে যশোর জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণচাঞ্চল্য, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

রিপোর্টারের নাম : / ১৩১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি: পবিত্র ঈদের দীর্ঘ ছুটি শেষে যশোরের সব উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও ফিরেছে প্রাণচাঞ্চল্য। ছুটি কাটিয়ে ধীরে ধীরে স্কুল-কলেজে ফিরছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রথম দিন শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও অল্প সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতেই প্রাণবন্ত হয়ে ওঠে ক্যাম্পাস।

দীর্ঘদিন পর প্রিয় সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে আনন্দ-উচ্ছ্বাস। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছে, আবার কেউ মনোযোগ দিয়েছে পাঠদানে। বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা একে অপরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্কুলের পরিবেশকে করে তুলেছে উৎসবমুখর।

শিক্ষকরা জানান, ঈদের ছুটির কারণে প্রথম দিনে উপস্থিতি কিছুটা কম হলেও শিক্ষার্থীদের মাঝে ফিরে আসার আনন্দ ছিল চোখে পড়ার মতো। তারা আশা করছেন, আগামী কয়েক দিনের মধ্যেই শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং পাঠদান কার্যক্রম পূর্ণ গতিতে চলবে।

রোববার২৯মার্চ সকালে কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়েও একই চিত্র দেখা যায়। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পরিবেশ। সহপাঠীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়, নতুন পোশাকের উচ্ছ্বাস এবং পারিবারিক খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে কাটে তাদের প্রথম দিনের সময়।

সব মিলিয়ে ঈদের আনন্দে মুখর হয়ে উঠেছে কেশবপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। নতুন উদ্দীপনা ও আশাবাদ নিয়ে আবারও শুরু হলো শিক্ষার পথচলা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর