রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

ঈদের সকালে সলঙ্গায় পিকআপ ও ট্রাকের সংর্ঘষে শিশুসহ নিহত ৪

রিপোর্টারের নাম : / ৩৫৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গায় আমের ট্রাক ও গরুর পিক-আপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন জন।নিহতের নাম পরিচয় পাওয়া যায় নি। এসময় পিক- আপে থাকা ৩টি গরু মারা যায়।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান,আম বোঝাই ট্রাকটি রাজশাহী থেকে হাটিকুমরুলগমী ও গরুর পিক-আপটি বনপাড়াগামী হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় পৌছিলে মুখমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুসহ ৪জন মারা যায় ও ২জন আহত হয়। এসময় পিক-আপে থাকা তিনটি গরু মারা যায়।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ট্রাক ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন জন। এ দূর্ঘটনায় মারা গেছে তিনটি গরুও।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাইবান্ধা সদর থানার ফুলবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (৩২), সাঘাটা থানার হাসিলকান্দি গ্রামের সবুর হোসেনের ছেলে রাব্বি (২৬), নাটোর বাগাতিপাড়া থানার প্যারাবাড়িয়া গ্রামের সোরহাবের ছেলে রানা (৩০) ও একই গ্রামের শরিফুলের ছেলে আয়ান (৪)।

আহতরা হলেন নাটোর বাগাতিপাড়া থানার প্যারাবাড়িয়া গ্রামের শরিফুলের ও তার স্ত্রী শাপলা ওপর জনের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের দুজন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, হাটিকুমরুল থেকে বনপাড়াগামী গরুবোঝাই জ্যাক পিক-আপটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আম বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিক-আপে থাকা শিশুসহ ৪ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও মারা যায় ৩টি গরু। এ ঘটনায় আহত হন আরও ২ পিকআপ যাত্রী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। আহতদেের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও ট্রাক ও পিক-আপ জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর