মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত

রিপোর্টারের নাম : / ৬৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা মনোহারা এলাকার একটি রাস্তা মেরামত করা হয়েছে। স্থানীয় মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের নিজ অর্থায়নে রাস্তাটির মেরামত কাজ করা হয়।

রবিবার সকাল ৯টার দিকে মনোহারা এলাকায় এ রাস্তা মেরামতের কাজ শুরু হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙাচোরা ও খানাখন্দে ভরা থাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে পানি ও কাদার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ত।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের প্রয়োজন থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরে হাজী আব্দুল মোমিন বিষয়টি জানতে পেরে নিজ উদ্যোগে রাস্তা মেরামতের ব্যবস্থা করেন।

এ উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের দুর্ভোগের পর রাস্তাটি মেরামত হওয়ায় আমাদের চলাচলে অনেকটা স্বস্তি ফিরেছে। হাজী আব্দুল মোমিনের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

হাজী আব্দুল মোমিন বলেন, এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করাই তাঁর মূল লক্ষ্য। জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর