মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

উল্লাপাড়ায় ট্রাক ও মাইক্রোবাস সংর্ঘষে নিহত ২ জন আহত ১

কলমের বার্তা / ২৩৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১ জন।

নিহতরা হলেন, মাইক্রোবাসের ড্রাইভার বাবলু ও যাত্রী মানিক। তাদের দুজনেরই বাড়ি পাবনার কাশিনাথপুরে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, শুক্রবার ভোররাতে পাবনার নগরবাড়ি থেকে সিমেন্ট বোঝায় একটি ট্রাক রংপুরে উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি সিরাজগঞ্জের উল্লাপাড়ার নয়নগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসে একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও এক যাত্রী নিহত । আহত হয় আরো ১ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর