মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উল্লাপাড়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

রিপোর্টারের নাম : / ২৪৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে,সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।

এসময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ খামারবাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আঃ জাঃ মু আহসান শহীদ সরকার। স্বাগত বক্তব্য রাখেন,উল্লাপাড়া উপজেলা উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমীন-সুমী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সদস্য সচিব মোঃ আজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী,সেক্রেটারী খায়রুল ইসলাম,উপজলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেদী হাসান,রিফাত হোসেন,ইয়াছিন তালুকদার রহিত প্রমুখ।

তিন দিনব্যাপী কৃষি মেলায় মোট ২০টি প্রদর্শনী স্টল স্থান পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর