বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিক্ষার্থীদেরই উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে- শিক্ষামন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন কাজিপুরে জাতীয় পতাকা ছিঁড়ে গেছে জানেন না জনস্বাস্থ্য অফিসার  সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচি উপলক্ষে লিফলেট বিতরণ আখচাষ বৃদ্ধি ও শ্রমিক-কর্মচারীদের গ্র্যাচুইটি ফান্ড নিয়ে জয়পুরহাট চিনিকলে মতবিনিময় ২০২৬। কাজিপুরে মাদক কারবারি মা- ছেলে আটক। কাজিপুরে বালু মহালে মোবাইল কোর্ট ও সচেতন মহলের পরামর্শ।  কবিতা লটারি।

উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন

রিপোর্টারের নাম : / ১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আল-আমিন, উল্লাপাড়া:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের মনোহারা মাঠের উন্নয়ন কাজে ৩ হাজার ইট, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা, দিয়ে সহযোগিতা করেছেন দুর্গানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিন

২৩ আগস্ট রবিবার  মনোহারা মাঠের উন্নয়নকাজে ব্যবহারের জন্য তিনি এ ইট প্রদান করেন। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মাঠটি উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

হাজী আব্দুল মোমিন বলেন, মনোহারা মাঠটি এলাকার ক্রীড়াপ্রেমী ও তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠের উন্নয়নে সামান্য হলেও সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে পাশে থাকতে চাই।

স্থানীয়রা জানান, মাঠটি উন্নত হলে শিশু কিশোর ও তরুণরা খেলাধুলার সুযোগ পাবে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেও মাঠটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাঠ উন্নয়নে সহযোগিতা করায় স্থানীয়রা হাজী আব্দুল মোমিনকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর