শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন।

উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ১০৮ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে বার্ষিক ক্যাম্পেইন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এ ক্যাম্পেইন ও র‍্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজে বিরোধ নিষ্পত্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: বাহাদুর আলম,ইউপি সদস্য নওজেশ আলী নায়েব, রাঙ্গা খন্দকার, নজরুল ইসলাম,আব্দুল কালাম, হিসাব সহকারী ইমরান হোসেন, গ্রাম আদালত উল্লাপাড়া উপজেলা  কো অর্ডিনেটর মোছা: সালমা বেগমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইন ও র‍্যালিতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর