শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

উল্লাপাড়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে এক জন নিহত

নিজস্ব প্রতিবেদক: / ৩৬০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৭ মে, ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও চার জন।

শনিবার সকালে হাটিকুমরুল-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চৌকিদহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তি রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার নলকা এলাকার মোকসেদ আলী শেখের ছেলে মোহাম্মদ আলী শেখ (৪২)। আহতদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানান, শনিবার সকালে হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে একটি যাত্রীবাহী সিএনজি উল্লাপাড়ার দিকে যাচ্ছিলো। পরে চৌকিদহ ব্রিজের উত্তর পাশে পৌছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী মারা যান।

এঘটনায় সিএনজিতে থাকা আরো চার যাত্রী আহত হয়েছে।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।এঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে হেলপার ও চালক পলাতক রয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর