শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা

উল্লাপাড়ায় মাতৃভাষা দিবসে শহীদদের জানানো হয়নি শ্রদ্ধা, উত্তোলন হয়নি জাতীয় পতাকা

কলমের বার্তা / ১৯৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

মহান ২১শে ফেব্রুয়ারি , আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যেখানে সরকারি- বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, সেখানে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বলাই সিমলা দাখিল মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে। এবং জানানো হয়নি ভাষা শহীদদের প্রতি কোন শ্রাদ্ধা ।
শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার বলাই সিমলা দাখিল মাদ্রাসার প্রধান ফটক বন্ধ, করা হয়নি জাতীয় পতাকা উত্তোলন । ভাষা শহীদ দিবস উপলক্ষে কোনো আয়োজন বা কর্মসূচিরও দেখা মেলেনি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত কর্মসূচি। অথচ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসাটিতে এ ধরনের দায়িত্বশীলতার অভাব দুঃখজনক। তারা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার দাবি জানান।
বলাই সিমলা দাখিল মাদ্রাসার দপ্তরি সেলিম রেজার সাথে কথা হলে তিনি বলেন,প্রতিষ্ঠান থেকে দিবসটির বিষয়ে কোন নির্দেশনা দেওয়া হয়নি।
বলাই সিমলা দাখিল মাদ্রাসার নাইটগার্ড আব্দুস সালাম বলেন, আজ ২১ফেব্রুয়ারি আমার জানাই নেই। প্রতিষ্ঠান থেকে আমাদের কিছু বলে নাই।
এ বিষয়ে বলাই সিমলা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আজ ছুটির দিন থাকায় শিক্ষকরা উপস্থিত ছিলেন না। আমি নিজেও অসুস্থ থাকার কারনে প্রতিষ্ঠানে যেতে পারি নাই। তবে শিক্ষকদের পতাকা উত্তোলনের কথা বলে দিয়েছিলাম। কি কারনে পতাকা তোলা হয় নি আমার জানানাই।
প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নানের মুঠোফোনে একাধিক বার ফোন কল করা হলে  ফোন বন্ধ পাওয়া যায়।
উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন বলেন, জাতীয় দিবসে সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা বাধ্যতামূলক। অভিযোগটি সত্য হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর