বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার।

উল্লাপাড়ায় সুষম সার ব্যবহার উদ্বুদ্ধকরণে মাঠ দিবস অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সুষম সার ব্যবহার বিষয়ে কৃষকদের সচেতন ও উদ্বুদ্ধ করতে মাঠ দিবস পালন করা হয়েছে।

রবিবার (১ মার্চ) দুপুরে উপজেলার সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি ব্লকের রুয়াপাড়া গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ সুর্বণা ইয়াসমীন সুমী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম মনজুরে মাওলা।

উপ-পরিচালক এ.কে.এম মনজুরে মাওলা বলেন,জমির উর্বরতা বজায় রাখতে ও উৎপাদন বৃদ্ধি করতে সুষম সার ব্যবহারের বিকল্প নেই। সঠিক মাত্রায় ও সঠিক সময়ে সার প্রয়োগ করলে খরচ কমে এবং ফলন বৃদ্ধি পায়।

এছাড়াও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর