বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

এমপি তানভীর ইমামের চা আড্ডা’য় হাজার হাজার নারী-পুরুষের ঢল

মতিন সরকার / ৫৪৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে তৃনমূলপর্যায়ের নেতা-কর্মীদের সাথে সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া-সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের চা আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ নভেম্বর) বিকেলে উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয় মাঠে চা আড্ডা অনুষ্ঠিত হয়।

এতে তৃণমূলের নেতা-কর্মীদের সাথে ‘চা আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক রফিকুল ইসলাম হিরো।

উক্ত চা আড্ডা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ সরকার।

এসময় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এমপি তানভীর ইমাম তৃণমূলের নেতা-কর্মীদের সাথে চা আড্ডা অনুষ্ঠানে যোগ দিয়ে কুশল বিনিময় করেন। ইউনিয়নের গরীব দুঃখী ও অসহায় মানুষের বিষয়ে খোঁজ খবর নেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবার কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাব হোসন মন্ডল এর পরিচালনায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর কাছে,  রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তা পাকা করন, উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ে “স্কুল এন্ড কলেজ” ও সেই সাথে একটি হাসপাতালের দাবী করেন রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর