সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার। সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়।

ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা।

নিজস্ব প্রতিবেদক / ১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ক্রেতাদের জন্য পণ্য কেনার পাশাপাশি বাড়তি সুবিধা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ওয়ালটন। যেকোনো ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য কিনলেই ক্রেতারা পাচ্ছেন একটি সুরক্ষা কার্ড। এই কার্ডের মাধ্যমে নির্ধারিত বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা গ্রহণের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়।

ক্রেতাদের জন্য এই সুবিধাকে আরো বিস্তৃত করতে কাশিমপুর-বারেন্ডা ওয়ালটন প্লাজা স্থানীয় সাতটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। চুক্তির আওতায় সুরক্ষা কার্ডধারী ক্রেতারা সংশ্লিষ্ট, প্রতিষ্ঠানগুলো থেকে বিভিন্ন সেবা গ্রহণে ২০/৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ পাবেন। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে -ইসমাইল ডেন্টাল কেয়ার,চিল্ড্রেন হোম কেয়ার,সিটি ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার, তোহা মেডিকেল ফার্মা , ফ্যামেলি কেয়ার এন্ড ডিপার্টমেন্টাল ষ্টোর, জনসেবা ক্লিনিক,ফুড ভিলেজ সহ আরো প্রতিষ্ঠান।ওয়ালটনের এই উদ্যোগ শুধু পণ্য বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়,বরং ক্রেতাদের প্রয়োজনীয় বিভিন্ন সেবা গ্রহণে সহায়তা করার একটি নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।

বিশেষ করে চিকিৎসা, ডায়াগনস্টিক সেবা,ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধায় ছাড় পাওয়ার সুযোগ থাকায়,সুরক্ষা কার্ডটি ক্রেতাদের জন্য বাড়তি মূল্য সংযোজন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।কাশিমপুর-বারেন্ডা ওয়ালটন প্লাজার এই উদ্যোগ স্থানীয় ক্রেতাদের মধ্যে ইতিবাচক সারা ফেলেছে। ক্রেতাদের সার্থকে গুরুত্ব দিয়ে এ ধরনের সুবিধা ভবিষ্যতে আরো সম্প্রসারিত করা হবে বলে জানান-কাশিমপুর বারেন্ডা ওয়ালটন প্লাজার ম্যানেজার জনাব রেজাউল করিম লিন্টু,তিনি আরো বলেন শুধু পন্য বিক্রয় নয় আমরা ক্রেতার আপদ বিপদেও সাথে আছি,আমাদের এই ওয়ালটন কোম্পানির সুবিধা সমগ্র বাংলাদেশে প্রায় সাড়ে ৫ হাজারের অধিক প্রতিষ্ঠানে চুক্তির মাধ্যমে ক্রেতারা সুবিধা ভোগ করছে। পণ্য কেনার সঙ্গে বাড়তি সুবিধা -ওয়ালটন ক্রেতার পাশে-এই স্লোগানকে সামনে রেখে ওয়ালটন ভবিষ্যতে আরো কিধরনের সুবিধা ক্রেতাদেরকে দেওয়া যায় সেই বিষয় নিয়ে গভীর চিন্তা ভাবনা করছে।ওয়ালটন পণ্য বিদেশে রপ্তানিতে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। ওয়াল্টন কর্তৃপক্ষের বক্তব্য আমরা কোয়ালিটির সাথে কোনো আপোষ করবো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর