বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার।

কাজিপুরে আন্তর্জাতিক নারী দিবসে ক্ষুদ্র ঋণ বিতরণ

রিপোর্টারের নাম : / ১০০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৮ মার্চ, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬  উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিলো “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”।

রোববার (৮ মার্চ) দুপুরে কাজিপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া। স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী, সমবায় অফিসার খালেদুজ্জামান খান, আনসার ভিডিপি অফিসার নুসরাত জাহান, এনজিও প্রতিনিধি ব্রাকের ব্যবস্থাপক কামরুজ্জামান, নারী উদ্যোক্তা নাজিয়াত হোসেন ও নিশি খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা,নারী নেতৃবৃন্দ, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক  শফিকুল ইসলামসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ। অতিথি বৃন্দ ১০ জন অসহায় মহিলাকে কর্মসংস্থানের লক্ষ্যে সহজ শর্তে সাড়ে  ৪ লাখ টাকা (৫% সার্ভিস চার্জে) ঋণের চেক  তুলে দেন। আন্তর্জাতিক নারী দিবসে নারীর অধিকার, মর্যাদা ও সমতার প্রশ্নে দীর্ঘদিনের সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে আরও নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। নারীর অধিকার, মর্যাদা, সমতা ও ক্ষমতায়নের বিষয়টি সামনে এনে

সমাজে সচেতনতা সৃষ্টি করা, নারীদের প্রতি বৈষম্য দূর করে তাদের জন্য একটি নিরাপদ ও সমান সুযোগের বাংলাদেশ  গড়ে তোলার অঙ্গীকার ও  ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর