বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার।

কাজিপুরে ই টেন্ডারের লটারি অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম : / ১২৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার এডিবি কার্যক্রমে অংশগ্রহণকারী ঠিকাদারদের মধ্যে ই লটারি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ই লটারির ড্র অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। লটারিতে উপজেলার ১২ টি ইউনিয়নের জন্য ১২ জন ঠিকাদার নির্বাচিত হন। এদের মধ্যে মাইজবাড়ী ইউনিয়নের ১৮৩ জন আবেদনকারীর মধ্যে মেসার্স এসপিএস ইন্জিনিয়ারস নির্বাচিত হন।

সোনামুখী ইউনিয়নে আবেদনকৃত ১০৯ জনের মধ্যে এমডি আব্দুল আওয়াল, গান্ধাইল ইউনিয়নের ২০৮ জনের মধ্যে মারি গোল্ড হস্তশিল্প, খাসরাজবাড়ি ইউনিয়নের ৯৪ জনের মধ্যে মেসার্স সাদিক ট্রেডার্স, নিশ্চিতপুর ইউনিয়নের ১০৮ জনের মধ্যে এম এস সামিউল এন্টারপ্রাইজ, চালিতাডাঙ্গা ইউনিয়নের ২০১ জনের মধ্যে এম এস বিসমিল্লাহ ট্রেডার্স, কাজিপুর সদর ইউনিয়নের ২০১ জনের মধ্যে মেসার্স আলফি ট্রেডার্স, তেকানি ইউনিয়নের ৯৪ জনের মধ্যে

সামির এন্টারপ্রাইজ, শুভগাছার ১৬৯ জনের মধ্যে মেসার্স বিশাল এন্টারপ্রাইজ, চরগিরিশে ৯৪ জনের মধ্যে মেসার্স ইসলাম ট্রেডার্স, নাটুয়ারপাড়ায় ৯৫ জনের মধ্যে ঐশি কনস্ট্রাকশন এবং মনসুরনগরে ১২৬ জনের মধ্যে মেসার্স বি আর এন্টারপ্রাইজ নির্বাচিত হন।

ই লটারি পরিচালনা করেন কাজিপুর উপজেলা প্রকৌশলী এ কে এম হেদায়েত উল্লাহ। এ সময় উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তা, ঠিকাদার এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি ২০২৫- ২০২৬ অর্থ বছরে রাজস্ব খাতে ১কোটি  ৩ লক্ষ এবং উন্নয়ন খাতে ১ কোটি ৮ লক্ষ, মোট ২ কোটি ১১ লক্ষ টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর