সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

কাজিপুরে  ঈদের খুশি ম্লান করে দিলো ভয়াবহ অগ্নিকান্ড 

রিপোর্টারের নাম : / ১৯৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার 
পবিত্র ঈদুল ফিতরের খুশি বৃদ্ধ বাবা মার সাথে উদযাপন করতে স্ত্রী সন্তান নিয়ে বাড়ি এসেছে দুই ছেলে। অবসর জীবনে সন্তান, নাতি-নাতনি নিয়ে ঈদ আনন্দ চলাকালীন ঈদের পরদিন ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এমনটাই ঘটেছে  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বাঐখোলা গ্ৰামের মৃত তমিজ উদ্দিন মুন্সীর ছেলে আঃ কাদেরের(৭০) ক্ষেত্রে। ঈদ উল ফিতরের পরদিন (১ এপ্রিল) মঙ্গলবার সন্ধা রাতে ভয়াবহ অগ্নিকান্ডে তার সকল বসতঘর পুড়ে গেছে। ভুক্তভোগী আঃ কাদের বলেন, সে সময় তিনি বাড়ি ছিলেন না, তার নাতি-নাতনিসহ দু ছেলে মজনু ও রায়হান ঈদ করতে বাড়ি এসেছে, ওদের ঘর পুড়ে গেছে, আরো বলেন, তিনি আনসার ব্যাটালিয়নে চাকরি করতেন, সম্প্রতি অবসর গ্ৰহণ করেছেন, অগ্নিকাণ্ডে তার ৩ টি বসত ঘর, আসবাবপত্র, বস্ত্র, খাদ্যশস্য, নগদ অর্থ, স্বর্ণালংকার, ব্যাংকের চেক, এবং অবসর ভাতার সকল প্রমাণাদি পুড়ে ছাই হয়ে গেছে, এতে তার ১০ লক্ষ টাকার অধিক মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে, এর আগে ১৯৯৮ সালে যমুনা নদীর ভাঙ্গনে সহায় সম্বল হাড়িয়ে একই গ্ৰামে শশুরবাড়িতে বসবাস করে আসছিলেন। এ সময় তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। 

কাজিপুর উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রফিকুল ইসলাম নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি, ৩ টি বসত ঘর আগুনে পুড়েছে, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট আগুনের সূত্রপাত হতে পারে। 

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক বলেন, তাৎক্ষণিক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে, এছাড়াও নগদ অর্থ এবং ঘর নির্মাণের জন্য ঢেউ টিন প্রদানের প্রক্রিয়া চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর