শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

কাজিপুরে গ্ৰাম পুলিশের মৃত্যু; শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউএনও 

রিপোর্টারের নাম : / ১৮৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বাঐখোলা গ্ৰামের মৃত সাহালি সরকারের ছেলে গান্ধাইল ইউনিয়ন পরিষদের গ্ৰাম পুলিশ আঃ খালেক (৬০)  ইন্তেকাল করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মৃত্যু বরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি ব্রেন সংক্রান্ত চিকিৎসা নিচ্ছিলেন। এ দিন তিনি পার্শ্ববর্তী যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের ধারনা তার ব্রেন স্ট্রোক হতে পারে।

রাতে বাংলাবাজার বালিকা বিদ্যালয় মাঠে তার মৃত ব্যক্তির জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশগ্রহণ করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এবং বিধি মোতাবেক প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সুবিধা প্রদানের আশ্বাস দেন।

জানাযা নামাজে আরো অংশগ্রহণ করেন গান্ধাইল ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবু বকর সিদ্দিক,  মরহুমের পরিবারের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবসহ আত্মীয় স্বজন ও স্থানীয়রা।

এ সময় শুভগাছা ইউনিয়ন পরিষদ গ্ৰাম পুলিশের দফাদার জামিল আক্তার বলেন, আঃ খালেকের মৃত্যুতে গ্ৰাম পুলিশদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে, এই প্রথম কাজিপুরের কোনো উপজেলা নির্বাহী অফিসার কোনো গ্ৰাম পুলিশের জানাযায় এসেছেন, গ্ৰামপুলিশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর