মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কাজিপুরে জেলহত্যা দিবস পালিত

গোলাম কিবরিয়া খান কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৩২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর জন্মভূমি কাজিপুরে জেলহত্যা দিবস পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর উপজেলা শাখার আয়োজনে এদিন কাজিপুরস্থ স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক শোভাযাত্রা এবং আলোচনা সভা উল্লেখযোগ্য।

বৃহস্পতিবার ৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বিশেষ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। উপস্থিত ছিলেন, মেয়র ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদারসহ সংগঠনটির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

দিবসটি উপলক্ষ্যে কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সহকারি কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর