শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন

কাজিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম : / ২৪৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ কাজিপুরে মারিয়া খাতুন নামের সাত বছরের এক শিশু বাড়ির পার্শ্ববর্তী বালু নিংড়ানো ডোবার পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার মেঘাই আশ্রয়ন প্রকল্পের নিকটে বালির পয়েন্ট এলাকায় এই ঘটনা  ঘটে। ওই শিশুটির দিনমজুর পিতা আব্দুল মালেক স্ত্রী ও আরেক সন্তানসহ আশ্রয়ণের ঘরে থাকেন।

স্থানীয়সূত্রে জানা গেছে, আশ্রয়নের ঘরগুলোর সাথেই বালু ব্যবসায়ীরা যমুনা থেকে বালি উত্তোলন করে রেখেছে। ওই বালি থেকে নির্গত পানি জমে রাখার জন্যে সেখানে ডোবা খনন করা হয়েছে। বেলা এগারটায় শিশুটির মাতা টুবুলি খাতুন ওই ডেবার পানিতে কাপড় ধুতে যান। এসময় ওই শিশুটিও মায়ের সাথে সেখানে যায়। এক পর্যায়ে মায়ের চোখ ফাঁকি দিয়ে ওই শিশুটি ডোবার পানিতে গোসল করতে নামে। কাপড় ধুয়ে শিশুটির মা বাড়িতে চলে আসেন। অনেকক্ষণ পরে  মেয়েকে দেখতে না পেয়ে তিনিসহ প্রতিবেশিরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বেলা দেড়টায়  দিকে  পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন এক প্রতিবেশি। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারকে দেখালে তিনি মৃত ঘোষনা করেন। কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই।  পরিবারের অনুরোধে শিশুটিকে বিনা ময়না তদন্তে দাফনের জন্যে রেখে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর