বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

কাজিপুরে বেপরোয়া ট্রাকে দুর্ঘটনা 

রিপোর্টারের নাম : / ২১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১২ মে, ২০২৫

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বেপরোয়া গতির বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পােশর একটি স্টেশনারী দোকানে ঢুকে গেছে। এতে করে ওই দোকানে থাকা আলমিরা, শোকেস, টেবিল ভেঙ্গে গেছে। আর দোকানে সিমেন্টের খুঁটি ও সাটার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটায় উপজেলার কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেঘাই সরকারি মনসুর আলী কলেজ সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটেছে। দোকান এসময় বন্ধ ছিলো।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক শুভ লাইব্রেরি এন্ড ফটোস্ট্যাট এর সত্ত্বাধিকারী  শুভ বলেন, দুপুরে দোকান বন্ধ করে আমি বাড়িতে যাই। এরপর খবর পেয়ে এসে দেখি দোকানে বালুভর্তি ট্রাক ঢুকে সবকিছু ভেঙ্গে ফেলেছে। ওই ট্রাকটির (নম্বর ৯ ঢাকা মেট্রো-ট-১৬-৮৩৭২)  চালক ঘটনা ঘটার পর থেকে পলাতক রয়েছে। তবে মালিকের সাথে কথা হয়েছে। তিনি নাটোর থেকে রওয়ানা দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক দোকানী  জানান, আমি দূর থেকে লক্ষ করছি বালুভর্তি ওই ট্রাকটি এলোমেলো ভাবে সামনের দিকে আসছিলো। এক পর্যায়ে এসে শুভ লাইব্রেরির ভিতরে ঢুকে পড়ে। এসময় প্রচন্ড জোরে শব্দ হয়। রাস্তার আশপাশের লোকজন ঘটনার পর পরই এগিয়ে আসে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি সরানো হয়নি।

কাজিপুর থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক মেহেদী হাসান  জানান, খোঁজ নিয়েছি। ট্রাকটির এক্সল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হতাহতের কোন ঘটনা ঘটেনি। দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

জানা যায় , কাজিপুরে একটি বালু মহালের ৩০ টির অধিক পয়েন্ট থেকে নিয়মিত ২৪ ঘন্টা বালু বিক্রি হয়।আর অধিকাংশ পয়েন্ট কাজিপুর ইউনিয়নের মেঘাই বাজারের চারপাশে। জনস্বাস্থ্য বিষয়ক অভিযোগ স্থানীয়দের মধ্যে থাকলেও বছরের পর বছর ধরে বালু ব্যবসা চলছে। দেশের বিভিন্ন স্থান থেকে বালু নিতে আসা ও স্থানীয় ট্রাক হরহামেশা দুর্ঘটনার কবলে পড়ে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর