শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার।

কাজিপুরে যমুনায় পাথর বোঝাই নৌকা ডুবি

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : / ৩৪৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

কাজিপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের খাসরাজবাড়ী ইউপি এলাকায় পাথর বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটেছে। সোমবার ১৫ মে সকালে এ ঘটনা ঘটে। উপজেলার মেঘাই নৌবন্দর থেকে ৮০০ ঘনফুট পাথর এবং মাল্লাসহ ৮ জন যাত্রী নিয়ে চরগিরিশ যাওয়ার পথে সকাল দশটার দিকে নৌযানটি দুর্ঘটনায় পতিত হয়। এ ঘটনায় মাইজবাড়ী গ্ৰামের চান্দু নামের এক শ্রমিক আহত হলেও বাকী ৭ জন অন্য নৌকার যাত্রীদের সহায়তায় উদ্ধার হয়। এ সময় মোখা ঘূর্ণিঝড়ের প্রভাবে নদী উত্তাল ছিলো।

প্রত্যক্ষদর্শী এবং নৌকা মালিক ও মাইজবাড়ী ইউপি সদস্য লাদু মিয়া জানান, মেঘাই নৌবন্দর থেকে পাথর বোঝাই নৌকা এবং মাল্লাসহ ৮ জন যাত্রী নিয়ে চরাঞ্চলের চরগিরিশ যাওয়ার পথে খাসরাজবাড়ী ইউপির যমুনা নদী এলাকায় প্রবল স্রোত, তীব্র বাতাস এবং বড় বড় ঢেউ থাকায় নৌকাটি ডুবে যায়, সে সময় আরেকটি যাত্রীবাহী নৌকা আমাদের উদ্ধার করে।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তালুকদার সুচনা টেডার্সের মালিক পক্ষ আনোয়ার হোসেন তালুকদার বলেন, স্থানীয় সরকারের পিডিবি-৪ প্রকল্পের আওতায় পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য পাথর পরিবহন করা হচ্ছিলো, নৌকায় ৮০০ ঘনফুট পাথর বোঝাই ছিলো, এ ঘটনা সাধারণ ডায়রিতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর