শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

কাজিপুরে লাইসিয়াম স্কুল এন্ড কলেজ‌ কর্তৃক মেধা মূল্যায়নী বৃত্তি প্রদান 

রিপোর্টারের নাম : / ২৮২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার লাইসিয়াম স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মেধা মূল্যায়নী বৃত্তি পরীক্ষা ২০২৫ উত্তীর্ণদের বৃত্তি প্রদান করা হয়েছে। এ বছর সাধারণ ও ট্যালেন্টপুলে ২৭ জনকে বৃত্তি প্রদান করা হয়। এর আগে অন্তত ২০ টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা গত ১২ ডিসেম্বর উপজেলার রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্ৰি কলেজে মেধা  মূল্যায়নী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

বুধবার (১৭ ডিসেম্বর) উপজেলার সিমান্তবাজারে লাইসিয়াম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে অধ্যক্ষ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর আই এম ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভার:) এস এম ছাইদুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব কোরবান আলী। এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল হালিম, আব্দুল মোমিন, আব্দুস সামাদ, ফরিদুল ইসলাম, শাহিন রেজা , ডা: ফরিদুল ইসলাম প্রমুখ। কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  অনুষ্ঠান উপস্থাপন করেন রোকনুজ্জান রাসেল ও জাহাঙ্গীর আলম। প্রতিষ্ঠানের পরিচালক আশরাফুল আলম তার প্রতিষ্ঠান সম্পর্কে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। মেধা বৃত্তি ছাড়াও সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর