সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

কাজিপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

রিপোর্টারের নাম : / ১৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

সটাফ রিপোর্টার : সিরাজগঞ্জ জেলার কাজিপুরে বালুবহনকারী ট্রাকের ধাক্কায় জুলেখা খাতুন (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী হারুনর রশীদ (৫০) মারাত্মক আহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত হারুনর রশীদকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুলেখা খাতুন ও হারুনর রশীদ উপজেলার ছালাভরা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো স্বামী-স্ত্রী বাড়ির পাশেই সড়কে হাঁটতে বের হন। ছালাভরা বাজারের পূর্বপাশে সিরাজগঞ্জ – কাজিপুর -বগুড়া আঞ্চলিক সড়কের পাশে করাতকলের কাছে পৌঁছামাত্র পশ্চিম দিক থেকে ছুটে আসা দ্রুতগতির বালুবহনকারী একটি ট্রাক জুলেখা খাতুন ও স্বামী হারুনর রশীদকে সজোরে ধাক্কা দেয়। জুলেখা খাতুন করাতকলের পাশে রাখা গাছের গুড়ির ওপর ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই জুলেখা খাতুনের মৃত্যু হয়। হারুনর রশীদ মারাত্মকভাবে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান।

মাইজবাড়ী ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ফরিদুল ইসলাম বলেন, ‘ট্রাক দিয়ে ধাক্কা দেয়ার সাথে সাথে জুলেখা ঘটনাস্থলেই মারা যান। ঘটনা খুব ভোরে হওয়ায় ট্রাক আটক করা সম্ভব হয়নি। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কাজিপুর থানার তদন্ত কর্মকর্তা লাল মিয়া বলেন, ‘খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়েছিলাম। খোঁজ খবর নিয়েছি। নিহতের নিকট আত্মীয়ের কোন অভিযোগ নেই। তারা মরদেহ দাফনের ব্যবস্থা করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর