রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার। 

কাজিপুরে সাংবাদিকের সাথে ইউএনওর অশোভন আচরণ

রিপোর্টারের নাম : / ৩৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৭ জুলাই, ২০২২

গোলাম কিবরিয়া খান (কাজিপুর) সিরাজগঞ্জঃ 

কাজিপুর উপজেলা পরিষদের ৪৩ তম সাধারণ সভা চলাকালীন ইউএনও কর্তৃক উপস্থিত সাংবাদিকের সাথে অযাচিতভাবে অশোভন আচরণের ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার ২৬ জুলাই উপজেলা পরিষদ হলরুমে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে ঐ সাংবাদিক জানান, সভায় সাংবাদিকদের কর্মকান্ড বিষয়ে সমালোচনা হলে তিনি বক্তব্য প্রদানের অনুমতি প্রার্থনা করেন, এ সময় ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী অযাচিতভাবে উত্তেজিত স্বরে কর্কশ ভাষায় সভায় প্রবেশাধিকারের অনুমতি কে দিয়েছে জানতে চায়, উত্তরে ভুক্তভোগী সাংবাদিক জানান সভার সভাপতির দায়িত্ব পালনকারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু তাকে পরিষদের অফিস সহায়কের মাধ্যমে ডেকে এনেছেন। এতেও ইউএনও সন্তুষ্ট না হয়ে বিভিন্ন উচ্চবাচ্য করেন। এ ঘটনায় সভায় উপস্থিত সভাসদগণ বিব্রত বোধ করেন।

ঘটনার প্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রত্যক্ষদর্শী জনপ্রতিনিধিরা। উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন জানান ইউএনও কথাগুলো এভাবে না বললেও পারতেন।

চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল বলেন, সাংবাদিকের সাথে এ ধরনের অশোভন আচরণ ইউএনওর ঠিক হয়নি। তিনি দায়িত্বশীলতার পরিচয় দেননি, বিষয়টি অসৌজন্যমূলক ও শুদ্ধাচার পরিপন্থী।

অশোভন আচরণের বিরুদ্ধে একমত পোষণ করেছেন শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, তেকানি ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, চরগিরিশ ইউপি চেয়ারম্যান খায়রুল কবিরসহ নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী সরকারি কর্মকর্তারা।

সভায় সভাপতিত্বকারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু বলেন, সভার সভাপতি হিসেবে আমি সাংবাদিক ডেকে আনি, ইউএনওর এমন আচরণ অপ্রত্যাশিত। ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী অশোভন আচরণের বিষয়টি মুঠোফোনে অস্বীকার করেছেন।

উল্লেখ্য, ভুক্তভোগী সাংবাদিক গোলাম কিবরিয়া খান দৈনিক সময়ের আলো পত্রিকায় কাজিপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বরত আছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর