কাজিপুরে ১২শত এতিমের সম্মানে ইফতার মাহফিল
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বাংলাবাজার মার্কায মসজিদ প্রাঙ্গণে এতিম শিশু ও স্থানীয় নিম্ন আয়ের ১২ শত রোজাদারদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে সামাজিক সংগঠন ভয়েস অব কাজিপুরের উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
এ সময় তার সদ্য প্রয়াত কণ্যা শোয়াইবা শার্লিনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
মঙ্গলবার (৩ মার্চ) ইফতার মাহফিলে আয়োজক ছাড়াও উপস্থিত ছিলেন, ভয়েস অফ কাজিপুরের প্রতিষ্ঠাতা সভাপতি আশকার পাইনসহ সংগঠনটির অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকেরা। এবং স্থানীয় একাধিক এতিমখানার শিশুরা।
উল্লেখ্য, সামাজিক সংগঠন ভয়েস অব কাজিপুরের উপদেষ্টা সাখাওয়াত হোসেন প্রতি বছর বাংলাবাজার মার্কায মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করে থাকেন। সম্প্রতি তার কন্যা সন্তান শোয়াইবা শার্লিনের অকাল প্রয়াণ হয়।







