বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস

কাজিপুরে ৩৪৭৪ জন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ 

রিপোর্টারের নাম : / ৫১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৫ জুলাই, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৩৪৭৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে ২০২৫-২০২৬ অর্থবছরের  কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধান, গ্রীষ্মকালীন পেঁয়াজ , হাইব্রিড মরিচ, শাকসবজির বীজ ও সার এবং এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা। এ বছর প্রণোদনার আওতায় ছিলো রোপা আমন ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি প্যাকেজ পান মোট ১৮০০ জন কৃষক। গ্রীষ্মকালীন পেঁয়াজের ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি প্যাকেজ পান ৫০ জন কৃষক। হাইব্রিড মরিচের ১০ গ্রাম বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি প্যাকেজ পান ২২০ জন কৃষক এবং ৭ ধরনের শাকসবজির বীজ পান ১৪০০ জন কৃষক। এছাড়াও ৪ জন পেঁয়াজ চাষীকে এয়ার স্প্রে মেশিন প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। উপজেলা কৃষি অফিসার শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রবিউল হাসান ও সাবেক পৌর মেয়র ও আব্দুস সালাম  প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর