শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাজিপুরে ৪০ পরিবারে নলকূপ বিতরণ।

রিপোর্টারের নাম : / ১৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি; সিরাজগঞ্জের কাজিপুরে ৪০ টি দুঃস্থ ও হতদরিদ্রর পরিবারের মাঝে নলকূপ বিতরণ করেছে

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। শুক্রবার (৩ এপ্রিল) বেলা এগারোটায় উপজেলার মাইজবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কাজের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও ভয়েজ অব কাজিপুরের সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট কালাম আজাদ।

এ সময় তিনি বলেন, ‘মাইজবাড়ি ইউনিয়ন যমুনার ভাঙন কবলীত একটি এলাকা। এখানকার দুঃস্থদের পানীয় জলের কষ্ট লাঘবে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।’ দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা এস এম আশরাফুল ইসলাম বলেন, ‘প্রতিটি উপকারভোগী পরিবারকে ৬০ ফিট পাইপ ও ফিল্টার সহ নলকূপ বসানোর জন্য প্রয়োজনীয় উপকরণাদিও প্রদান করা হয়েছে। যাতে করে সুবিধাভোগীদের সুপেয় পানির কষ্ট দূর হয়।’

নলকূপ বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভয়েজ অব কাজিপুরের প্রতিষ্ঠাতা সভাপতি আশকারুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসান, মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কাজিপুর প্রেসক্লাবের সভাপতি  জহুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কুনকুনিয়া গ্রামের বয়ঃবৃদ্ধা হাসনা বেগম বলেন, ‘আমি আরাক বাড়ি থাইক্যা পানি নিয়া আইসা খাই। খুব দুঃখ বাবা। এই কল পায়া খুব ভালো হইলো। সবাই মিলা একসাথে পানি খাইবার পারমু।’ সর্দার পাড়ার সুবিয়া খাতুন বলেন, ‘আগে অন্যের বাড়ি থেকে পানি নিয়ে এসে খাইতাম। এখন আর অন্যের বাড়িতে যেতে হবে না।’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রক্তদানে সোনামুখী সংগঠনের পরিচালক রাফিক হাসান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর